গ্লেজারের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক মালিক ম্যালকম গ্লেজার মারা গেছেন গত বুধবার । লিথুয়ানিয়ান বংশোদ্ভূত মার্কিন এই ধনকুবেরের বয়স হয়েছিল ৮৫ বছর। ২০০৫ সালে মে মাসে প্রায় ৭৯ কোটি পাউন্ডের বিনিময়ে ইউনাইটেডকে কিনে নেয় গ্লেজার পরিবার। যে অর্থের বেশির ভাগই ছিল ধার করা। ইউনাইটেড সমর্থকেরা তাই মেনে নিতে পারেননি নতুন মালিককে। প্রতিবাদ-বিক্ষোভও হয় গ্লেজারদের বিরুদ্ধে। সে যা-ই হোক, গ্লেজারদের আমলে পাঁচটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ জিতে ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে ইউনাইটেড। এএফপি।