গড়পড়তা অধিনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ ম্যাচের ৮ ইনিংসে ১১ গড়ে মাত্র ৮৮ রান। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে ব্যাটিংটাই যেন ভুলে গিয়েছিলেন দিনেশ চান্ডিমাল! ১০ বা ততোধিক আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দেওয়া প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের মধ্যে এই লঙ্কানের গড়ই সবচেয়ে বাজে। ১৩.২০ গড় নিয়ে এরপরই আছেন ১২ ম্যাচে আফগানিস্তানকে নেতৃত্ব দেওয়া মোহাম্মদ নবী। তিনে হল্যান্ডের পিটার বোরেন। ২১ ম্যাচে ডাচ অধিনায়কের গড় ১৪.১১। টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে চান্ডিমালের পরেই অবস্থান পাকিস্তানের শহীদ আফ্রিদির। ২০ ওভারের ক্রিকেটে ১৯ ম্যাচে অধিনায়ক আফ্রিদির গড় ১৬.৮৮।