প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাজিত ১৭৬ রান। কাল কলকাতার ইডেন গার্ডেনসে নিজের পঞ্চম সেঞ্চুরিটি করলেন ‘ভেরি ভেরি স্পেশাল’ লক্ষ্মণ। আর অপরাজিত ইনিংসটি শেষে এই মাঠে তাঁর ব্যাটিং গড় দাঁড়িয়েছে ১১০.৬৩। কোনো নির্দিষ্ট একটি ভেন্যুতে টেস্টে কমপক্ষে হাজার রান করেছেন এমন ব্যাটসম্যানদের মাত্র চারজনের গড়ই শয়ের ওপরে। ইডেনে ১০ টেস্টে ১২১৭ রান করা লক্ষ্মণ আছেন এই তালিকার তিনে। সবার ওপরে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১২৮.৫৩ গড়ে ১৬৭১ রান করা স্যার ডন ব্রাডম্যান। ক্যারিয়ারের ২৯ সেঞ্চুরির নয়টিই এমসিজিতে করেছেন স্যার ডন। তালিকায় এর পরের নামটিও একজন অস্ট্রেলীয়র। ব্রিসবেনের গ্যাবায় ১১১.৭৭ গড়ে ১০০৬ রান করেছেন গ্রেগ চ্যাপেল। চারে আছেন সর্বকালের সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স। কিংস্টনের স্যাবাইনা পার্কে ১১ টেস্ট খেলে ১৩৫৪ রান করেছেন ১০৪.১৫ গড়ে।