ঘটা করে বাফুফের এমন আয়োজন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাবগুলোকে দুই লাখ টাকা করে অনুদান দেওয়ার জন্য অনুষ্ঠান। পরে দেখা গেল পাওনা কিছু টাকা কেটে রাখায় একেকটি ক্লাব পেয়েছে এক লাখ ত্রিশ-চল্লিশ হাজার টাকার মতো। বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তরের ৭টি ক্লাবকে ওই অনুদান দেওয়ার জন্য কাল বাফুফে ভবনে সাড়ম্বরে ওই অনুষ্ঠানের আয়োজন।অনুষ্ঠান শুধু নয় সংবাদ সম্মেলনও ডাকা হয়েছে একই সময়ে। বেলা আড়াইটায় সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা। বাংলাদেশ লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী তাঁর সঙ্গীদের নিয়ে সংবাদ সম্মেলনে এলেন কুড়ি মিনিট পর। এসেই জানিয়ে দিলেন আসল উদ্দেশ্যটা। টিভি ক্যামেরা চাই। তাই উপস্থিত প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের বললেন, ‘কয়েকটি টিভি ক্যামেরা আসতে আরও মিনিট পাঁচেক সময় চেয়েছে। তাই...।’বাফুফের কোনো অনুষ্ঠান হলেই দেখা যাচ্ছে, টিভি ক্যামেরার জন্য অপেক্ষা। প্রিন্ট মিডিয়া এসে বসে থাকলেও সেদিকে তাঁদের ভ্রুক্ষেপ নেই। ক্যামেরাই যেন আসল এবং এর জন্যই অনুষ্ঠান আয়োজন। প্রয়োজনে এক ঘণ্টা পর অনুষ্ঠান শুরু করতেও কর্তারা দ্বিধা করেন না। সমস্যা হলো, এত কিছুর পরও কাল ক্যামেরা এল মাত্র দু-তিনটি।এ অনুষ্ঠানে জানানো হয়েছে, বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তরের প্রথম আসরের দ্বিতীয় পর্ব ২১ মার্চ কক্সবাজারে শুরু হবে।