প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারিয়া শারাপোভা মহাবিরক্ত। সার্ভ করার সময় প্রতিপক্ষকে একটু দেখেটেখে নিতে হয়, নিজেকেও একটু ধাতস্থ করে নেওয়ার ব্যাপার থাকে। তাড়াহুড়োয় কি আর সেসব হয়? অথচ শারাপোভাকে এখন বাধ্য হয়ে সেটাই করতে হচ্ছে। কদিন আগেই ম্যানিলাতে শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ইন্টারন্যাশনাল প্রিমিয়ার টেনিস লিগ। সেখানে নতুন একটা নিয়ম পরখ করে দেখা হচ্ছে—সার্ভের জন্য ২০ সেকেন্ডের বেশি সময় নেওয়া যাবে না। যদি এর বেশি সময় লেগে যায় তাহলে জোরে ঘড়ির মতো অ্যালার্ম বেজে উঠবে। টেনিস খেলাটাকে আরও গতিশীল করাই নাকি এটির উদ্দেশ্য। কিন্তু শারাপোভার কাছে ব্যাপারটা ভালো লাগেনি মোটেই। জানিয়ে দিয়েছেন, আওয়াজটা শুনলেই তাঁর সেটা বন্ধ করে দিতে ইচ্ছে করে। অনেকটা গভীর ঘুমের মধ্যে অ্যালার্ম বাজলে যে রকম লাগে সে রকম আরকি! আইএনএস।