ঘণ্টা বাজল বেলের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৯৮ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে অভিষেক। ২০০১ সালে হতাশার অস্ট্রেলিয়া সিরিজ তাঁকে ছিটকে দেয় দল থেকে। বাংলাদেশ সিরিজ দিয়ে আবার টেস্ট দলে ফেরেন ২০০৮ সালে। এ-যাত্রাও সুখকর নয়, মাত্র ৫ টেস্ট খেলেই আবারও দলের বাইরে। সেই থেকে দলে ফেরার পাশাপাশি তাঁর লড়াইটা ছিল চোটের সঙ্গেও। শেষ পর্যন্ত চোটই বিজয়ী! শুধু আন্তর্জাতিক ক্রিকেটই নয়, সব ধরনের ক্রিকেটকেই বিদায় বলে দিলেন ১৮টি টেস্ট এবং ৭টি ওয়ানডে খেলা নিউজিল্যান্ডের সাবেক ওপেনার ম্যাথু বেল ওয়েবসাইট।