ঘণ্টা বাজাচ্ছেন বেলই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এটা এখন স্রেফ সময়ের ব্যাপার। গ্যারেথ বেল যে রিয়াল মাদ্রিদে আসছেন, সেটার পূর্বলক্ষণও এখন দিবালোকের মতোই স্পষ্ট। প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে গতকাল মোনাকোর সঙ্গে ম্যাচ খেলার কথা টটেনহামের, এ জন্য আগের দিনই ইংল্যান্ড ছেড়েছে টটেনহাম। কিন্তু দলের সঙ্গে যাননি বেল। এমনিতেই অবশ্য চোটের কারণে আপাতত দলের বাইরে আছেন এই উইঙ্গার। কিন্তু দ্য সান -এর প্রতিবেদনে প্রকাশ, সতীর্থদের আবেগঘন বিদায় সম্ভাষণই জানিয়েছেন বেল, স্বাক্ষর করেছেন তাঁদের জার্সিতে। সবকিছুই তো ক্লাব ছাড়ার ইঙ্গিত!দ্য টাইমস-এর ধারণা, বেলের ব্যাপারে সরাসরি কথা বলতে টটেনহামের সভাপতি ড্যানিয়েল লেভি সম্ভবত আগামী বুধবার মায়ামিতে বসবেন রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে। রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে প্রাক-মৌসুম প্রস্তুতির জন্য রয়েছে ফ্লোরিডাতে, যেখানে লেভির একটা অবকাশযাপন কেন্দ্র আছে। বেলের জন্য এরই মধ্যে রিয়াল ১০ কোটি ইউরোর রেকর্ডভাঙা প্রস্তাব দিয়েছে। এখন জানা যাচ্ছে, টটেনহামের দাবি ১০ কোটি ৫০ লাখ ইউরো। আর রিয়াল ৮ কোটি ৫০ লাখ ইউরোর সঙ্গে দিয়ে দিতে চাইছে ফ্যাবিও কোয়েন্ত্রাওকেও। এখন অবশ্য কিছুই চূড়ান্ত হয়নি। এএফপি।