ঘণ্টায় ২৬৩ কিলোমিটার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেনিসের দ্রুততম সার্ভের রেকর্ডটা নতুন করে লেখা হলো পরশু। দক্ষিণ কোরিয়ার বুসানে একটি চ্যালেঞ্জার টুর্নামেন্টে ঘণ্টায় ২৬৩ কিলোমিটার গতিতে সার্ভ করে নতুন রেকর্ড করেছেন অস্ট্রেলিয়ার স্যামুয়েল গ্রথ। বিশ্বের ৩৪০ নম্বর খেলোয়াড় ভেঙেছেন গত বছরের মার্চে গড়া ক্রোয়েশিয়ার ইভো কার্লোভিচের ২৫১ কিলোমিটার গতির সার্ভ রেকর্ড। পরশু আগের বিশ্ব রেকর্ডটি তিনবার ছাড়িয়েছেন গ্রথ। ২৫৩.৩ ও ২৫৫.৭ কিলোমিটার গতিতেও করেছেন দুটি সার্ভ। তার পরও ২৪ বছর বয়সী অস্ট্রেলিয়ান দ্বিতীয় রাউন্ডে হেরে গেছেন বেলারুশের ইয়ুলাদজিমির ইগনাতিকের কাছে। এএফপি।