প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সান্ডারল্যান্ডকে হারাতে পারলেই ইংল্যান্ডের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে ঘরের মাঠে টানা জয়ের রেকর্ডটি একান্তই নিজেদের করে নেবে ম্যানচেস্টার সিটি। গত সপ্তাহে চেলসির বিপক্ষে ২-১ গোলের জয়টি ছিল ইত্তিহাদ স্টেডিয়ামে সিটির টানা ২০তম জয়। টানা জয়ের বর্তমান রেকর্ডটি ছোঁয়া হয়েছে সেদিনই। তবে নিজেদের মাঠে টানা ২০ জয়ের রেকর্ড এখন প্রেস্টন নর্থ এন্ড (১৮৯২), নিউক্যাসল (১৯০৭) ও লিভারপুলের (১৯৭২) সঙ্গে ভাগাভাগি করছে সিটি। ১৩ মাস আগে ফুলহামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল দলটি। তারপর শুধুই জয়। গত বছর ম্যানইউ জিতেছিল টানা ১৯টি ম্যাচ।