ঘরে-বাইরে ধোনির সমালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের দোরগোড়ায় দাঁড়িয়ে ভালো একটা ফ্যাসাদেই পড়ে গেছেন মহেন্দ্র সিং ধোনি। দোষটা অবশ্য তাঁরই। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয়ের পর সংবাদ সম্মেলনে ধোনি নাকি বলেছিলেন, ভারত বিশ্বকাপের জন্য মানসিকভাবে প্রস্তুত নয়, আন্তর্জাতিক ক্রিকেটের টানা সূচির কারণে তারা ক্লান্ত, টেন্ডুলকারের জন্য বিশ্বকাপ জিততে চায় দল...ইত্যাদি ইত্যাদি। টুর্নামেন্টের দরজায় দাঁড়িয়ে সবচেয়ে ফেবারিট দলটির অধিনায়কের মুখে এমন হতাশার কথা! ব্যস শুরু হয়ে গেছে ঘরে-বাইরে সমালোচনা। বেচারা ধোনিকে তাই সব ফেলে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বেড়াতে হচ্ছে! ভারতীয়দের সঙ্গে সমালোচনায় যোগ দিয়েছেন ইমরান খান, ভিভ রিচার্ডসের মতো কিংবদন্তিরাও। টেন্ডুলকারের জন্য বিশ্বকাপ, ধোনির এমন কথা শুনে ভিভ রিচার্ডস বলেছেন, ‘ধোনির এটা বলার কোনো প্রয়োজনই ছিল না বলে আমি মনে করি। ধরলাম অনুভূতিটা আছে। কিন্তু অনুভূতিটা নিজের মধ্যেই রেখে দেওয়া উচিত। আগে বিশ্বকাপ জিতে বলতে পারে এটা টেন্ডুলকারের।’ ওয়েবসাইট।ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি এ-ও বলেছেন, ‘বিশ্বকাপ হতে পারে ভারতের। ব্যক্তিগত কারও নয়। আমি চাই টেন্ডুলকার জিতুক। কিন্তু এই পর্যায়ে এসে অধিনায়কের এটা বলার প্রয়োজন নেই।’ইমরান মনে করেন ধোনি ভারতীয় দলের দুর্বলতাই প্রকাশ করে দিয়েছেন, ‘ধোনি এসব ক্রিকেট বোর্ডকে বলতে পারত। কিন্তু টেলিভিশনে ওর এমনটা বলা উচিত হয়নি। এতে দলের দুর্বলতাই প্রকাশ পেয়েছে।’ধোনি অবশ্য ‘ইউ-টার্ন’ নিয়েছেন। বলছেন, ক্লান্তির কথা বলেননি। তাঁর মন্তব্যকে ভুল ব্যাখা করা হয়েছে।