ঘরেই থাকুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের শহরে অলিম্পিক, উৎসবে মেতেছে পুরো দেশ। আর স্থানীয় লোকজনকে কিনা বসে থাকতে হবে ঘরে! এ রকমই প্রস্তাব দিয়েছেন রিও ডি জেনিরোর মেয়র এদুয়ার্দো পেজ। রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে সব ক্রীড়াবিদ ও সংবাদকর্মী ছুটেছেন মারাকানায়। এই উৎসবমুখর পরিবেশে মেতে যদি স্থানীয় লোকজনও রাস্তায় নেমে পড়েন, তাহলে তো রিওর ইতিহাসের সবচেয়ে বড় উৎসব, সবচেয়ে বড় যানজটেই রূপ নেবে! সেই ভয় থেকেই ঘরে বসে থাকার অনুরোধ! এএফপি।