প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ষোল বছর পর নিজের ‘ঘর’ ছাড়ছেন রাউল গঞ্জালেস। নতুন কোনো ক্লাবে নাম লেখামাত্রই একটা কীর্তির তালিকা থেকে মুছে ফেলা হবে তাঁর নাম। শীর্ষ পর্যায়ের পেশাদার লিগে সবচেয়ে বেশি দিন একই ক্লাবে খেলার তালিকা। যে তালিকায় সবার ওপরে নাম পাওলো মালদিনির। ১৯৮৪ সালে অভিষেকের পর টানা ২৫ বছর এসি মিলানে খেলে মালদিনি অবসর নিয়েছেন গত বছর। এই কীর্তি আর কারও নেই। তবে ২৪ বছর একই ক্লাবে খেলে ক্যারিয়ার শেষ করেছিলেন নুরেমবার্গের ম্যাক্স মরলক, এভারটনের টেড স্যাগার। রাউল যাচ্ছেন শালকে জিরো ফোরে। এই ক্লাবের হয়েই টানা ২৩ বছর খেলেছিলেন আর্নস্ত কুজোরা।