প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন চুক্তি করতে ম্যানচেস্টার ইউনাইটেড অনেক দিন ধরেই তাগাদা দিচ্ছে। রুনি কান দিচ্ছেন না। তবে শেষ পর্যন্ত রুনি হয়তো রাজিই হবেন। ঘরের তাড়া পায়ে ঠেলেন কীভাবে! চুক্তির জন্য রুনিকে তাড়া দিচ্ছেন খোদ সহধর্মিণী কলিন রুনিও। কলিন ইউনাইটেডের পক্ষ নিয়েছেন, এমন নয়। কলিন আসলে চান, রুনি পরিবারের কাছাকাছিই থাকুন। ম্যানচেস্টারে বেশ সুন্দর জীবন কাটছে তাঁদের। কিন্তু ইউনাইটেড ছাড়লে রুনি কোথায় গিয়ে উঠবেন, ঠিক আছে? বউয়ের কথা শুনলে রুনি অবশ্য লাভবান হবেন আর্থিকভাবেও। নতুন প্রস্তাব অনুযায়ী সাপ্তাহিক বেতন আড়াই লাখ থেকে বেড়ে হবে তিন লাখ পাউন্ড। ওয়েবসাইট।