প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৯০ বছরের পুরোনো একটি রেকর্ড স্পর্শ করল ম্যানচেস্টার সিটি। রেকর্ডটি ঘরের মাঠে টানা লিগ ম্যাচ জয়ের। গত পরশু টটেনহামকে শেষ মিনিটের গোলে হারিয়ে এই রেকর্ড ছুঁয়েছে সিটি। এটি ছিল লিগে নিজেদের মাঠে সিটির টানা ১৬তম জয়। গত বছরের মার্চের ৫ তারিখে উইগানকে ১-০ গোলে হারিয়ে শুরু হয়েছিল এই জয়যাত্রা। এর আগে ১৯২০ সালের ১৩ নভেম্বর থেকে ১৯২১ সালের ২৭ আগস্ট পর্যন্ত নিজেদের মাঠে টানা ১৬টি ম্যাচ জিতেছিল ক্লাবটি। প্রিমিয়ার লিগে ঘরের মাঠে টানা জয়ের রেকর্ডটি নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের। ২০১০ সালের ৩০ অক্টোবর থেকে গত বছরের ১ অক্টোবর পর্যন্ত টানা ১৯টি ম্যাচ জিতেছিল রেড ডেভিলরা। পরশু আরেকটি রেকর্ডেরও খুব কাছে চলে এসেছে সিটি। নিজেদের মাঠে টানা ২১ ম্যাচে অপরাজিত দলটি পরের ম্যাচটি না হারলেই ১৯৭৬-৭৭ সালে ২২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়ে ফেলবে।