ঘরের মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদকে টাইব্রেকারে হারিয়ে ২৮ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনল বায়ার্ন মিউনিখ। স্মৃতিটা নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপিয়ান কাপের ফাইনাল খেলার। সেই ১৯৮৪ সালে ইতালিয়ান ক্লাব এএস রোমা নিজেদের মাঠে ফাইনাল খেলেছিল। রোমের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে ইংলিশ ক্লাব লিভারপুলের কাছে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে গিয়েছিল স্বাগতিক দল। ১৯৬৫ সালে পর্তুগালের বেনফিকাকে ১-০ গোলে হারিয়ে ইন্টার মিলান ইউরোপসেরা হয়েছিল সান সিরোতে। রিয়াল মাদ্রিদ তাদের দ্বিতীয় ইউরো শিরোপাটি জিতেছিল বার্নাব্যু স্টেডিয়ামে, ১৯৫৭ সালে ইতালির ফিওরেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে। ঘরের মাঠে ফাইনাল খেলার উদাহরণ এই চারটিই।