ঘরের মাঠে আরেকটি হার মিলানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের মাঠে পারফরম্যান্স ভালো হওয়ার কথা। উল্টো সান সিরোতে পর পর দুই ম্যাচে হারল এসি মিলান। সর্বশেষ গতকাল শনিবার রাতে আটালান্টার কাছে ০-১ গোলে হেরেছে রোসোনারিরা।স্বাভাবিকভাবেই সিরি ‘আ’র পয়েন্ট তালিকায় মিলানের অবস্থান নাজুক। তিন ম্যাচের মধ্যে দুটিতে হার, জয় একটিতে। তিন পয়েন্ট নিয়ে তালিকায় অবস্থান ১৩তম। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে জুভেন্টাস। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে নাপোলি ও লাজিও।আটালান্টা-মিলান গতকালের ম্যাচটা ছিল আক্ষরিক অর্থেই ‘ম্যাড়ম্যাড়ে’। জোরালো আক্রমণও তেমন ছিল না। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। গোলের দেখা মিলছিল না দ্বিতীয়ার্ধেও। তবে ৬৪ মিনিটে খেলায় গোলখরা কাটান লুকা চিগারিনি। এ গোলটাই শেষ পর্যন্ত আটালান্টার জয় নির্ধারণ করে।গুঞ্জন চলছে, মিলানের ভাইস প্রেসিডেন্ট আদ্রিয়ানো গাল্লিয়ানোর সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না ম্যানেজার মাসিমিলিয়ানো আলেগ্রির। আটালান্টার কাছে মিলানের হারের পর সংবাদ সম্মেলনে অবধারিতভাবে উঠে এল প্রসঙ্গটা, তবে এ নিয়ে কথা বলতে রাজি হননি মাসিমিলিয়ানো। দলের অবস্থা সম্পর্কে মিলান ম্যানেজার বলেন, মৌসুমে ঘরের মাঠে প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরে যাওয়া অবশ্যই সুখকর নয়। রয়টার্স।