ঘরের মাঠে সহজ জয় রিয়ালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোটে জর্জরিত রিয়াল মাদ্রিদ। ১৯ খেলোয়াড়ের মধ্যে সাতজনই ইনজুরিতে। তাই বলে ঘরের মাঠ বার্নাব্যুতে কোনো অঘটন ঘটেনি। লা লিগায় গতকাল শনিবার রাতে ২-০ গোলের জয় পেয়েছে রিয়াল।রিয়ালের প্রতিপক্ষ অবশ্য সহজই ছিল, সেল্টা ভিগো। খেলার ১১ মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন গঞ্জালো হিগুয়েইন। প্রথমার্ধে গোল বলতে এই একটাই। খেলার ৬৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো।দল চোটে জর্জরিত ছিল বলে ২-০ গোলের জয়টা কোচ হোসে মরিনহোর জন্য বেশ স্বস্তিরই বটে। রিয়ালের সবচেয়ে বড় দুর্বলতা ছিল রক্ষণভাগে। মার্সেলো, ফ্যাবিও কোয়েনত্রাও, আলভেরো আরবেলোয়া ও রাফায়েল ভারানে—এই চার ডিফেন্ডার ছিলেন ইনজুরিতে। তবে রিয়ালের রক্ষণভাগের এই দুর্বলতার সুযোগ নিতে পারেনি দুর্বল সেল্টা ভিগো।আট ম্যাচে রিয়ালের অর্জন ১৪ পয়েন্ট। লিগের শীর্ষে থাকা বার্সেলোনার সমানসংখ্যক ম্যাচে অর্জন ২২ পয়েন্ট। অর্থাত্ স্প্যানিশ জায়ান্টদের চেয়ে এখন পর্যন্ত আট পয়েন্টে পিছিয়ে রিয়াল।সেল্টা ভিগোর বিপক্ষে পাওয়া গোলের সুবাদে লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলসংখ্যা এখন নয়টি। ১১ গোল নিয়ে সবার ওপরে আছেন লিওনেল মেসি। গতকাল রাতেই হ্যাটট্রিক করেন বার্সার এই আর্জেন্টাইন সুপারস্টার। তাঁর জাদুতে দেপোর্তিভো লা করুনিয়াকে ৫-৪ গোলে হারায় বার্সা। রয়টার্স।