ঘরের মাঠে হোয়াইটওয়াশ নিউজিল্যান্ড
ঘরের মাঠে পর পর দুই ম্যাচে ৬ উইকেটে হার। তৃতীয় ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হেরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ‘হোয়াইটওয়াশ’ই হলো স্বাগতিক নিউজিল্যান্ড।অকল্যান্ডে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডি ভিলিয়ার্স। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ৪৭ ওভারে মাত্র ২০৬ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে ৪৩.২ ওভার খেলে পাঁচটি উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার জয়ের ভিত গড়ে দিয়েছিলেন মার্চেন্ট ডে ল্যাঙ্গে। এই পেসারের কাছে অসহায় আত্মসমর্পণ করেই অল্প রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ৯ ওভার বল করে ৪৬ রান খরচায় ল্যাঙ্গে তুলে নেন চারটি উইকেট। রবিন পিটারসন নেন দুটি উইকেট।বোলারদের গড়ে দেওয়া মসৃণ পথে এরপর কেবল হেঁটে চলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলা দলীয় সংগ্রহে যোগ করেন ৭৬ রান। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান পারনেল করেন ২৭ রান। সঙ্গে মরকেলের ৪১ রানের ইনিংসে জয়ের কাছাকাছি পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।সংক্ষিপ্ত স্কোর:নিউজিল্যান্ড: ২০৬/১০ (৪৭ ওভার)ম্যাককালাম ৪৭, ফ্রাঙ্কলিন ৩৬, গ্র্যান্ডহোম ৩৬ল্যাঙ্গে ৪৬/৪, পিটারসন ৩৬/২দক্ষিণ আফ্রিকা: ২০৮/৫ (৪৩.২ ওভার)আমলা ৭৬, মরকেল ৪১টস: দক্ষিণ আফ্রিকাফল: দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে জয়ী।সিরিজ: দক্ষিণ আফ্রিকা ৩-০তে জয়ী।সূত্র: ওয়েবসাইট।