ঘরের শত্রু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬ বছরটা দুর্দান্ত কেটেছে অ্যান্ডি মারের। দ্বিতীয়বারের মতো অলিম্পিক সোনা জিতেছেন, জিতেছেন উইম্বলডনও। নোভাক জোকোভিচকে সরিয়ে র‍্যাঙ্কিংয়েও চলে এসেছেন শীর্ষে। এ সাফল্যই তাঁকে বানিয়ে দিয়েছে বিবিসির বর্ষসেরা ক্রীড়াবিদ। লন্ডন ও রিও অলিম্পিকে সোনাজয়ী ট্র্যায়াথলেট অ্যালিস্টার ব্রাউনলি ও ইকুয়েস্ট্রিয়ান নিক স্কেলটনকে টপকে বর্ষসেরা হয়েছেন এই টেনিস তারকা। ভক্তরাই ভোট দিয়ে তৃতীয়বারের মতো সেরা বানিয়েছেন মারেকে। অথচ ঘরের ভোটই জোটেনি তাঁর কপালে! পুরস্কার হাতে নিয়ে মজা করে সে দুঃখের কথা জানালেন মারে, ‘স্ত্রীর সঙ্গে আমার ঝগড়াটা বাকি আছে, এক ঘণ্টা আগে জানিয়েছে সে স্কেলটনকে ভোট দিয়েছে! ক্রিসমাসের আগে এমন কাজ করাটা ভুল হয়েছে তার।’ এএফপি।