ঘরের ‘কর্তা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকটি সেঞ্চুরি, পরিসংখ্যানের খাতায় আরেক ধাপ এগিয়ে যাওয়া। টেস্ট সেঞ্চুরির সংখ্যায় কাল ম্যাথু হেইডেনকে (৩০) ছাড়িয়েছেন মাহেলা জয়াবর্ধনে (৩১)। সাবেক অস্ট্রেলিয়ান ওপেনারকে লঙ্কান অধিনায়ক ছাড়িয়েছেন আরেকটি ক্ষেত্রেও, যেখানে আবার ছুঁয়েছেন শচীন টেন্ডুলকার ও জ্যাক ক্যালিসকে। দেশের মাটিতে জয়াবর্ধনের টেস্ট সেঞ্চুরি এখন ২২টি (৭২ টেস্টে), হেইডেনের ছিল ২১টি (৫৬ টেস্টে)। দেশের মাটিতে সমান ৮২ টেস্টে টেন্ডুলকার ও ক্যালিসের টেস্ট সেঞ্চুরিও ২২টি। টেন্ডুলকার-ক্যালিস-জয়াবর্ধনেরওপরে আছেন শুধু রিকি পন্টিং। দেশের মাটিতে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়কের টেস্ট সেঞ্চুরি ২৩টি (৮৯ টেস্টে)।