ঘরোয়া ফুটবলে আজ নতুন দিন
ঘরোয়া ফুটবলে নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে। অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে পেশাদার দলগুলোর অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট মাঠে নামছে। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল সাড়ে তিনটায় উদ্বোধনী ম্যাচ খেলবে মোহামেডান-আরামবাগের ছোটরা। একই মাঠে সাড়ে পঁাচটায় আবাহনী-মুক্তিযোদ্ধা।বাংলাদেশ লিগের বাইলজ অনুযায়ী, পেশাদার লিগের নয়টি দলেরই এই টুর্নামেন্টে খেলা বাধ্যতামূলক। কিন্তু বাইলজকে বুড়ো আঙুল দেখিয়ে শেষ মুহূর্তে সরে গেছে শেখ জামাল ধানমন্ডি। বাইলজ না মানায় দলটির কী শাসি্ত হয়, সেটিই এখন দেখার।আটটি দলকে দুই গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্ট ফরম্যাটে খেলা হবে। আগামী বছর থেকে এটিকে লিগে রূপান্তরিত করার চিন্তা। একই সঙ্গে আগামী বছর অনূর্ধ্ব-১৬ না করে অনূর্ধ্ব-১৮ বা অনূর্ধ্ব-১৯ লিগ হতে পারে।ছোটরা বড় দলের জার্সি পরে খেলা মানে তাদের মনে একটা স্বপ্নের বীজ বুনে দেওয়া। যা আগামী দিনের খেলোয়াড় তৈরি করতে ইতিবাচক প্রভাব রাখবে বলেই সবার বিশ্বাস।বঙ্গবন্ধু স্টেডিয়াম ছাড়াও এবার খেলা হচ্ছে কমলাপুর স্টেডিয়াম ও বাফুফের টার্ফে। Èক' গ্রুপে আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা ও আরামবাগ। Èখ' গ্রুপে শেখ রাসেল, বিজেএমসি, ব্রাদার্স ও ফেনী সকার।