ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
জাতীয় হ্যান্ডবল: আমন্ত্রণমূলক জাতীয় পুরুষ হ্যান্ডবল ফাইনালে মুখোমুখি বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ। কাল প্রথম সেমিফাইনালে বর্ডার গার্ড বাংলাদেশ ৪৩-১৪ গোলে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে ও দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ ৩৯-২১ গোলে হারিয়েছে চট্টগ্রাম মহানগরীকে।—ক্রীড়া প্রতিবেদক
তৃতীয় বিভাগ ফুটবল: তৃতীয় বিভাগ ফুটবল লিগে কাল তিনটি ম্যাচই ড্র হয়েছে। কমলাপুর স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে কদমতলা সংসদ গোলশূন্য ড্র করেছে খিলগাঁও ফুটবল একাডেমির সঙ্গে। দিনের অন্য ম্যাচে যাত্রাবাড়ী ঝটিকা সংসদ ১-১ গোলে ড্র করেছে মুগদা সমাজকল্যাণের সঙ্গে। একই ভেন্যুতে শেষ ম্যাচে অনির্বাণ সংসদ গোলশূন্য ড্র করেছে নাসরিন স্পোর্টিং ক্লাবের সঙ্গে।
আম্পায়ার্স হকি: আম্পায়ার্স ফাইভ-এ-সাইড হকিতে চ্যাম্পিয়ন হয়েছে আবদুল মালেক চুন্নু স্মৃতি হকি ফাইভ দল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফাইনালে তারা কাল ৮-৭ গোলে হারিয়েছে আতাউল হক মল্লিক হকি দলকে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন আবদুল মালেক চুন্নু হকি দলের সেলিম লাকি।