ঘরোয়া ক্রিকেট খেলতে বাধা নেই রুবেল-রবিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোশাররফ হোসেন রুবেল ও মাহবুবুল আলম রবিন।
মোশাররফ হোসেন রুবেল ও মাহবুবুল আলম রবিন।

বিপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন মোশাররফ হোসেন রুবেল ও মাহবুবুল আলম রবিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলে খেলা এই দুই ক্রিকেটারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এখন থেকে যেকোনো ধরনের ক্রিকেটে খেলার ব্যাপারে তাঁদের বিবেচনা করা হবে।
এর আগে স্পট ফিক্সিং কেলেঙ্কারি তদন্তে গঠিত ট্রাইব্যুনাল তাদের সংক্ষিপ্ত রায়ে এ দুজনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সুপারিশ করেছিল। বিসিবি অবশ্য দুই ক্রিকেটারের তরফ থেকে আবেদন না আসা পর্যন্ত তাদের নিষেধাজ্ঞা না তোলার ব্যাপারেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল। মোশাররফ ও মাহবুবুল আলম পরবর্তী সময়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন জানান। আজ নিজেদের কৌঁসুলির পরামর্শে বিসিবি তাঁদের সেই আবেদনেই সাড়া দিয়েছে। এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, ‘বোর্ডের আইজীবীদের পরামর্শে মোশাররফ রুবেল ও মাহবুবুল রবিনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তাঁরা এখন থেকে সব ধরনের ক্রিকেটে খেলার ব্যাপারে বিবেচিত হবেন।’