ঘরোয়া ক্রিকেটে তাঁর শেষ ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রঞ্জির ম্যাচ খুব একটা দর্শক টানে না। উপচে পড়া গ্যালারি তো দূরের চিন্তা। কিন্তু আজ থেকে শুরু মুম্বাই-হরিয়ানা ম্যাচটি হবে ব্যতিক্রম। হরিয়ানার বংশীলাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচে যে খেলছেন শচীন টেন্ডুলকার। তাঁকে ঘিরে রীতিমতো উৎসবের আমেজ হরিয়ানার লাহলিতে। ওয়েবসাইট।
আগামী মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০তম টেস্ট খেলে ক্যারিয়ারের ইতি টানবেন টেন্ডুলকার। তাঁর আগে ঘরোয়া ক্রিকেটে মাস্টার ব্যাটসম্যানের এটাই শেষ ম্যাচ। টিকিটের চাহিদা এমনিতেই বেশি হওয়ার কথা। তাঁর ওপর মাঠের দর্শক ধারণক্ষমতা মাত্র আট হাজার। টেন্ডুলকারের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আসনসংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে আরও আড়াই হাজার। কাজেই চার দিনের এই ম্যাচের টিকিট যাঁরা পাবেন, ভাগ্যবান ভাবতে পারেন নিজেদের।
টেন্ডুলকারের এই শেষ ম্যাচ আরেকজনের ‘শুরু’র উপলক্ষও। নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফেরা ভারতের সাবেক ওপেনার অজয় জাদেজার ঘরোয়া ক্রিকেটে হরিয়ানার পক্ষে পুনরাভিষেক হচ্ছে এই ম্যাচ দিয়েই।