ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহানগর ভলিবল: ন্যাশনাল ব্যাংক প্রথম বিভাগ ভলিবলে কাল বাংলাদেশ জেল ৩-০ সেটে হারিয়েছে স্বাবলম্বী সোসাইটিকে। পল্টন ভলিবল স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগের খেলায় নবজাতক মজলিশও ৩-০ সেটে হারিয়েছে নগর সমাজকল্যাণ পরিষদকে। —ক্রীড়া প্রতিবেদককারাতেতে রুপা জয়: সিঙ্গাপুরে দ্বিতীয় সাইলেন্ট নাইট ওপেন কারাতেতে ১টি রুপা ও ১টি ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের শেলি আহমেদ। —ক্রীড়া প্রতিবেদক সানিডেল গেমস: মোহাম্মদপুর ফিজিক্যাল কলেজ মাঠে কাল শুরু হয়েছে প্রথম সানিডেল গেমস। হ্যান্ডবলে বালিকা বিভাগে জিতেছে বিআইএস, বাস্কেটবলের বালক বিভাগে ম্যাপললিফ, ফুটবলে বালক বিভাগে ম্যাপললিফ, ভলিবলে বালক বিভাগে স্কলাস্টিকা, বালিকা বিভাগে সানিডেল জিতেছে। চার দিনের প্রতিযোগিতায় ৬টি ইভেন্টে খেলছে ঢাকা মহানগরের ১৭টি স্কুল।—ক্রীড়া প্রতিবেদক