ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
জাতীয় দাবার বাছাই: মার্কেন্টাইল ব্যাংক ৩৭তম জাতীয় দাবার বাছাইপর্বে ৮ম রাউন্ড শেষে ৭ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জি। সাড়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মনির হোসাইন ও সোহেল চৌধুরী।—ক্রীড়া প্রতিবেদকমহানগর ভলিবল: ন্যাশনাল ব্যাংক লিমিটেড প্রথম বিভাগ ভলিবলে কাল ইস্ট এন্ড বয়েজ ক্লাব ৩-০ সেটে হারিয়েছে মাদারটেক মিতালী সংঘকে। পল্টন ভলিবল স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগের খেলায় নবজাতক মজলিশও ৩-০ সেটে হারিয়েছে যুবসংঘকে। —ক্রীড়া প্রতিবেদকএটিএফ অনূর্ধ্ব-১৪ টেনিস: বালক দ্বৈতের ফাইনালে বাংলাদেশ। রমনা টেনিস কমপ্লেক্সে কাল রুবেল ও মাহিনা জুটি হারিয়েছে পাকিস্তানের কলিম-হায়দার জুটিকে। আজ বালক এককের ফাইনালে খেলছে মোসেস ও ভালি মোহাম্মদ। বালিকা এককের ফাইনালে মালয়েশিয়ার কাউর ও হংকংয়ের উইনোনা। —ক্রীড়া প্রতিবেদকসানিডেল গেমস: মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে সানিডেল গেমসে বাস্কেটবলের বালিকা বিভাগের ফাইনালে উঠেছে সানিডেল ও সানবিম। ভলিবলে বালক বিভাগে স্কলাস্টিকা এবং সাউথ ব্রিজ স্কুল ফাইনালে। বালিকা বিভাগে সানিডেল এবং গ্রিন হেরাল্ড ফাইনালে। —ক্রীড়া প্রতিবেদক