ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনূর্ধ্ব-১৪ টেনিস টুর্নামেন্ট: ঢাকার পর আজ থেকে বিকেএসপিতে শুরু হচ্ছে এটিএফ অনূর্ধ্ব-১৪ টেনিস টুর্নামেন্ট। বালক ও বালিকা একক ও দ্বৈত—এই চার ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ, হংকং, ভারত, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার ১৪ জন খেলোয়াড়। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে রিয়েল এস্টেট কোম্পানি এডব্লুআর। কাল ফেডারেশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এটা জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শামীমা সাত্তার। সঙ্গে ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সিনিয়র জেনারেল ম্যানেজার জহুরুল ইসলাম।—ক্রীড়া প্রতিবেদক জাতীয় যুব হকি: সাউথইস্ট ব্যাংক জাতীয় যুব হকির সুপার লিগে উঠেছে রংপুর, দিনাজপুর ও নড়াইল। মওলানা ভাসানী স্টেডিয়ামে কাল রংপুর ৪-১ গোলে সাতক্ষীরাকে, দিনাজপুর ১০-০ গোলে মুন্সিগঞ্জকে, নড়াইল ৩-২ গোলে নারায়ণগঞ্জকে এবং ঢাকা ১৫-০ গোলে নাটোরকে হারিয়েছে। —ক্রীড়া প্রতিবেদক মহানগর ভলিবল: পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড মহানগর প্রিমিয়ার ভলিবল। এবারের লিগে অংশ নিচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, ওয়ারী ক্লাব, তিতাস ক্লাব, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, ইস্ট এন্ড ক্লাব ও আজাদ এসসি।—ক্রীড়া প্রতিবেদকপ্রাইম ব্যাংক রেটিং দাবা: ফেডারেশন কার্যালয়ে আজ শুরু হচ্ছে প্রাইম ব্যাংক রেটিং দাবা। আগ্রহীদের আজ বেলা দুইটার মধ্যে নাম এন্ট্রি করতে বলা হয়েছে।—বিজ্ঞপ্তি