ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল ব্যাংক ভলিবল: ন্যাশনাল ব্যাংক লিমিটেড প্রিমিয়ার ভলিবলে কাল আজাদ এসসি ২৫-২৩, ২৫-২১ ও ২৫-১২ পয়েন্টে (৩-০ সেটে) ইস্ট এন্ড ক্লাবকে হারিয়েছে।বিজ্ঞপ্তি।প্রাইম ব্যাংক দাবা: প্রাইম ব্যাংক উন্মুক্ত রেটিং দাবায় পঞ্চম রাউন্ডের খেলা শেষে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন গোলাম মোস্তফা ভূঁইয়া। সাড়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মাহফুজুর রহমান। বিজ্ঞপ্তি।ক্যাপ্টেন কাপ গলফ: কুর্মিটোলা গলফ ক্লাবে সম্প্রতি হয়ে গেল সিটিসেল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরস্কার পেয়েছেন আরশি হায়দার, এম এ হাশেম, জেরিন তাসনিম ও আহনাফ সাদমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুর্মিটোলা গলফ ক্লাবের সভাপতি সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন ও সিটিসেলের প্রধান নির্বাহী মেহবুব চৌধুরী। বিজ্ঞপ্তি।