ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেটিং দাবা: প্রাইম ব্যাংক রেটিং দাবার ষষ্ঠ রাউন্ড শেষে সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে মেহেদী হাসান (পরাগ) ও মাহফুজুর রহমান (ইমন)। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মিনহাজউদ্দিন, সোহেল চৌধুরী, শফিক আহমেদ ও আবদুল মোমিন। —ক্রীড়া প্রতিবেদক ফিফার রেফারি প্রশিক্ষক কোর্স: কাল ঢাকায় শুরু হয়েছে ফিফার ‘ফুচুরো থ্রি’ লেভেলের রেফারি প্রশিক্ষক কোর্স। এতে অংশ নিচ্ছেন ইরান, মালদ্বীপ, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান, ভুটান, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ৩৩ জন রেফারি। প্রধান প্রশিক্ষক ইরানের মুহসিন আরিফ। কাল রাজধানীর এক হোটেলে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী।—ক্রীড়া প্রতিবেদকমহানগর ভলিবল: ন্যাশনাল ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ভলিবলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ৩-০ সেটে হারিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি)। প্রথম বিভাগের খেলায় বাংলাদেশ জেল ৩-০ সেটে হারিয়েছে নবজাগরণী সংঘকে। —ক্রীড়া প্রতিবেদকপ্রীতি হ্যান্ডবল: নেপালে অনুষ্ঠানরত আমন্ত্রণমূলক প্রীতি হ্যান্ডবলে কাল ঢাকা মেরিনার্স ক্লাব ২৪-২ গোলে হারিয়েছে নেপালের পোকরা জেলাকে। —ক্রীড়া প্রতিবেদক