ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহফুজুর চ্যাম্পিয়ন: লিওলাইন চেস ক্লাব আয়োজিত প্রাইম ব্যাংক ১৪তম রেটিং দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন মাহফুজুর রহমান (ইমন)। ফাইনাল রাউন্ডের খেলা শেষে সাড়ে ৭ পয়েন্ট নিয়ে টাইব্রেকিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন এই ফিদে মাস্টার। দ্বিতীয় হয়েছেন মেহেদী হাসান।—ক্রীড়া প্রতিবেদকস্কুল কাবাডি: পল্টন কাবাডি স্টেডিয়ামে কাল শুরু হয়েছে মিজান জাতীয় স্কুল কাবাডি। বালক বিভাগে জিতেছে হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ, করাতিটোলা সিএমএস মেমোরিয়াল হাইস্কুল, শহীদ নবী উচ্চবিদ্যালয়, ঢাকা মডার্ন পাবলিক স্কুল, টিঅ্যান্ডটি উচ্চবিদ্যালয়। বালিকা বিভাগে জেবি মেমোরিয়াল একাডেমি, মানিকনগর মডেল হাইস্কুল, ভাষাশহীদ আব্দুল জব্বার আনসার ও ভিডিপি স্কুল, মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, আলী আহম্মদ স্কুল অ্যান্ড কলেজ। ছেলেদের ২০টি ও মেয়েদের ১০টি স্কুল এতে অংশ নিচ্ছে। —ক্রীড়া প্রতিবেদক জাতীয় যুব হকি: সাউথইস্ট ব্যাংক ২২তম জাতীয় যুব হকির সেমিফাইনালে উঠেছে ঢাকা, জয়পুরহাট, রাজশাহী ও চট্টগ্রাম জেলা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল রাজশাহী ৫-০ গোলে হারিয়েছে চট্টগ্রামকে। হ্যাটট্রিক করেছেন লালন, বাকি দুই গোল রুবেলের। আগামীকাল প্রথম সেমিফাইনালে ঢাকা চট্টগ্রামের মুখোমুখি হবে। পরশু জয়পুরহাটের প্রতিপক্ষ রাজশাহী। ২৪ অক্টোবর ফাইনাল।—ক্রীড়া প্রতিবেদকপ্রিমিয়ার ভলিবল: ন্যাশনাল ব্যাংক প্রিমিয়ার বিভাগ ভলিবলে কাল পানি উন্নয়ন বোর্ড ৩-০ সেটে ওয়ারী ক্লাবকে এবং তিতাস ক্লাব একই ব্যবধানে ফায়ার সার্ভিসকে হারিয়েছে। —ক্রীড়া প্রতিবেদক