ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় যুব হকি: সাউথইস্ট ব্যাংক জাতীয় যুব হকির ফাইনালে উঠেছে ঢাকা জেলা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল ঢাকা ৪-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম জেলাকে। রাজন ২টি, রাসেল ও আরশাদ ১টি করে গোল করেছেন।—ক্রীড়া প্রতিবেদকজাতীয় স্কুল কাবাডি: মিজান জাতীয় স্কুল কাবাডির বালক বিভাগের সেমিফাইনালে উঠেছে শহীদ নবী উচ্চবিদ্যালয় ও মানিকনগর মডেল হাইস্কুল। বালিকা বিভাগ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে জেবি মেমোরিয়াল একাডেমি, মানিকনগর মডেল হাইস্কুল, ভাষা শহীদ আবদুল জব্বার আনসার-ভিডিপি স্কুল এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ হাফিজুর রহমান ওলী একাডেমি। —ক্রীড়া প্রতিবেদক।এশিয়ান আর্চারি: ইরানের তেহরানে অনুষ্ঠানরত এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের এলিমিনেশন রাউন্ড পার করেছেন ইমদাদুল হক (মিলন), সজীব শেখ, রামকৃষ্ণ সাহা, মাথুই প্রু ও নাজমিন খাতুন। —ক্রীড়া প্রতিবেদক।