ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানগর টিটি লিগ: সুপার সিক্সের পাঁচ ম্যাচের সব কটি জিতে প্রথম বিভাগ টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হয়েছে ডেসটিনি। ৪ ম্যাচ জিতে ৮ পয়েন্ট নিয়ে রানার্সআপ বয়েজ ক্লাব। তৃতীয় হয়েছে প্রমিজিং ক্লাব। প্রিমিয়ার ডিভিশনে কাল জিতেছে শেখ রাসেল, বিমান, পাললিক, শিশিরন ও ওয়ারী ক্লাব।—ক্রীড়া প্রতিবেদক জাতীয় স্কুল কাবাডি: মিজান জাতীয় স্কুল কাবাডির বালক বিভাগের ফাইনালে উঠেছে রাজশাহী আমগাছি শাহারবানু উচ্চবিদ্যালয়, ঢাকার শহীদ নবী উচ্চবিদ্যালয়। বালিকা বিভাগের ফাইনালে জামালপুর সরকারি বালিকা বিদ্যালয় ও বগুড়া আদর্শ উচ্চবিদ্যালয়। আজ ফাইনাল।—ক্রীড়া প্রতিবেদক মহানগর ভলিবল লিগ: ন্যাশনাল ব্যাংক প্রিমিয়ার ভলিবলের ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে তিতাস ক্লাব। —ক্রীড়া প্রতিবেদক