ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
আইটিএফ জুনিয়র টেনিস: সনি র্যাংগস ২৫তম আইটিএফ জুনিয়র টেনিসে বাজে একটা দিন গেল বাংলাদেশের। বালক এককের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন বাংলাদেশের জামিল ভুঁইয়া। বালক দ্বৈতের সেমিফাইনালে হেরেছেন সজীব পাশি ও রণজিত পাশি। রমনা টেনিস কমপ্লেক্সে কাল বালক এককের শেষ আটে ভারতের তেজাস কাপুরের কাছে ৬-১, ৬-১ গেমে হেরেছেন জামিল। বালক দ্বৈতের সেমিফাইনালে ভারতের আগারওয়াল ও মান্দলেকার জুটি ৬-০, ৬-৩ গেমে হারিয়েছেন বাংলাদেশের সজীব পাশি ও রণজিত পাশিকে। আজ ফাইনাল।—ক্রীড়া প্রতিবেদক।জাতীয় রাগবি: আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় শুরু হচ্ছে কালের কণ্ঠ জাতীয় রাগবি প্রতিযোগিতা। এতে অংশগ্রহণ নিশ্চিত করেছে ঢাকা, চট্টগ্রাম, নড়াইল, শরীয়তপুর, কুমিল্লা, বাগেরহাট, গাইবান্ধা, সাতক্ষীরা, যশোর, সিরাজগঞ্জ, লালমনিরহাট ও ফরিদপুর জেলা। নাম নিবন্ধনের শেষ তারিখ ২৫ নভেম্বর।—ক্রীড়া প্রতিবেদক।