ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
শেষ ম্যাচেও হার: ইরাকে চলমান এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের চারটি গ্রুপ ম্যাচেই হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। ইরাক, ফিলিস্তিন ও ইরানের কাছে হার যথাক্রমে ৭-০, ২-০ ও ৩-০ গোলে। কাল কাতারের কাছে ৪-০ গোলে। —ক্রীড়া প্রতিবেদকজেএফএ কাপ: জেএফএ কাপ অনূর্ধ্ব-১৫ ফুটবলের সেমিফাইনালে উঠেছে টাঙ্গাইল ও বিকেএসপি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল টাঙ্গাইল ৬-০ গোলে খুলনাকে, বিকেএসপি ৩-১ গোলে কুষ্টিয়াকে হারিয়েছে। প্রথম ম্যাচের মতো কাল দ্বিতীয় ম্যাচেও হ্যাটট্রিক করেছে টাঙ্গাইলের ইলিয়াস (৪ গোল)। —ক্রীড়া প্রতিবেদকপ্রিমিয়ার কাবাডি: রানার মোটরস প্রিমিয়ার কাবাডি লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ জেল। পল্টন কাবাডি স্টেডিয়ামে কাল ৮৮-১৩ পয়েন্টে জেল দল হারিয়েছে যাত্রাবাড়ী ফারুক স্মৃতিসংসদকে। নৌবাহিনী ৩৮-১৫ পয়েন্টে ঢাকা ওয়ান্ডারার্সকে, ফায়ার সার্ভিস ২৪-১১ পয়েন্টে মানিকনগর কাবাডি ক্লাবকে হারিয়েছে। —ক্রীড়া প্রতিবেদকস্কুল হ্যান্ডবল: পল্টন হ্যান্ডবল মাঠে আজ শুরু হচ্ছে ফ্রুটফিল অনূর্ধ্ব-১২ স্কুল হ্যান্ডবল। শুধু বালকদের নিয়ে হচ্ছে এই টুর্নামেন্ট। চার গ্রুপে ১৬টি দল অংশ নিচ্ছে প্রতিযোগিতায়। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রাণ গ্রুপ। —ক্রীড়া প্রতিবেদক