ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম বিভাগ কাবাডিপল্টন কাবাডি স্টেডিয়ামে কাল প্রথম খেলায় স্বর্ণালী সংসদ ৩৩-১৪ পয়েন্টে হারিয়েছে মৌলভী সুরুজ্জামান দলকে। অন্য ম্যাচে ইনস্টিটিউট অব কাবাডি ৩৫-১৯ পয়েন্টে হারিয়েছে মাতুয়াইল মিলন স্মৃতি সংসদকে।—ক্রীড়া প্রতিবেদকজাতীয় পুরুষ হ্যান্ডবলএক্সিম ব্যাংক জাতীয় পুরুষ হ্যান্ডবলে কাল জিতেছে গোপালগঞ্জ, মাদারীপুর, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, কুমিল্লা, ঝালকাঠি, নওগাঁ, কুষ্টিয়া, গাইবান্ধা, সুনামগঞ্জ, চট্টগ্রাম, যশোর, বান্দরবান ও সাতক্ষীরা জেলা। খেলা হয়েছে পল্টন হ্যান্ডবল স্টেডিয়াম ও মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোরে।—ক্রীড়া প্রতিবেদক