ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
সিটিসেল বাস্কেটবল: ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে কাল শুরু হওয়া সিটিসেল ফেডারেশন কাপ বাস্কেটবলে ইউরোপা ইয়ুথ ৫৪-৫০ পয়েন্টে হারিয়েছে রেইথসকে। প্রতিযোগিতার উদ্বোধন করেন সিটিসেলের চিফ অপারেটিং অফিসার ডেভিড লি।—ক্রীড়া প্রতিবেদক জাতীয় দাবা: ৩৭তম জাতীয় দাবার তৃতীয় রাউন্ড শেষে যৌথভাবে শীর্ষে আছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও জিয়াউর রহমান।—ক্রীড়া প্রতিবেদক কেএফসি ভলিবল: কেএফসি পিৎজা হাট বিজয় দিবস ভলিবলে কাল তিতাস ৩-০ সেটে বর্ডার গার্ড বাংলাদেশকে, সেনাবাহিনী একই ব্যবধানে হারিয়েছে বিমানবাহিনীকে।—ক্রীড়া প্রতিবেদকতাজিকিস্তান গেল কুস্তি দল: ১২-১৭ ডিসেম্বর তাজিকিস্তানে প্রথম এশিয়ান জুরখানে ক্রীড়া উৎসবে যোগ দিতে ছয় খেলোয়াড় নিয়ে ১০ সদস্যের বাংলাদেশ দল কাল রওনা হয়ে গেছে।—ক্রীড়া প্রতিবেদক শহীদ বুদ্ধিজীবী ফুটবল: কমলাপুর স্টেডিয়ামে কাল শুরু হয়েছে শহীদ বুদ্বিজীবী কিশোর ফুটবল লিগ। ১৬টি দলের লিগ আয়োজন করছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সংসদ।—ক্রীড়া প্রতিবেদক