ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেডারেশন কাপ বাস্কেটবলক্রীড়া প্রতিবেদক ধানমন্ডি ইনডোর জিমনেসিয়ামে সিটিসেল ফেডারেশন কাপ বাস্কেটবলে বিকেএসপি ৬১-৩০ পয়েন্টে রেঞ্জার্সকে ও গ্রেগারিয়াস ৫৫-২১ পয়েন্টে ওল্ড ডিওএইচএসকে হারিয়েছে।ভলিবল: কেএফসি পিৎজা হাট বিজয় দিবস ভলিবলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। কাল শেষ ম্যাচে তারা ৩-০ সেটে হারিয়েছে তিতাস ক্লাবকে। দিনের অন্য ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশকে ৩-১ সেটে হারিয়ে রানার্সআপ হয়েছে বিমানবাহিনী। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ।—ক্রীড়া প্রতিবেদককাবাডি: বিজয় দিবস কাবাডিতে কাল প্রশিক্ষণার্থী দল দুটি লোনাসহ ৪১-২২ পয়েন্টে হারিয়েছে ফায়ার সার্ভিস দলকে। পল্টন কাবাডি স্টেডিয়ামে কাল অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশ দুটি লোনাসহ ৩২-১৮ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ জেল দলকে।—ক্রীড়া প্রতিবেদক