ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় দিবস হকি: আগের ম্যাচে অনুজ্জ্বল আবাহনী করেছিল ড্র। বিজয় দিবস হকিতে কাল অবশ্য ৩-১ গোলে জিতেছে বিকেএসপির বিপক্ষে। রাসেল মাহমুদ ২টি ও কামরুজ্জামান রানা ১টি গোল করেছেন। বিকেএসপির গোলটি রায়হানের। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে সেনাবাহিনী ৬-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। জয়ী দলের মালেক ৪টি, কৃষ্ণ ও মিলন ১টি করে গোল করেছেন। পুলিশের একমাত্র গোলটি ফরিদের। নৌবাহিনী ৩-১ গোলে হারিয়েছে বিমানবাহিনীকে। জয়ী দলের শিহাব ২টি ও রব্বানী ১টি গোল করেছেন। বিমানবাহিনীর গোলদাতা মনিরুজ্জামান।—ক্রীড়া প্রতিবেদকফেডারেশন কাপ বাস্কেটবল: ধানমন্ডি ইনডোরে ফেডারেশন কাপ বাস্কেটবলে কাল বাংলাদেশ পুলিশ ৬৬-৫০ পয়েন্টে রেইথসকে এবং গ্রেগারিয়াস ৬২-৩৪ পয়েন্টে রেঞ্জার্সকে হারিয়েছে।—ক্রীড়া প্রতিবেদক