ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেডারেশন কাপ বাস্কেটবলক্রীড়া প্রতিবেদকসিটিসেল ফেডারেশন কাপ বাস্কেটবলের ফাইনালে উঠেছে ইউরোপা ইয়ুথ ও বিকেএসপি। ধানমন্ডি ইনডোরে কাল সেমিফাইনালে ইউরোপা ইয়ুথ ৮৫-৫৯ পয়েন্টে বিজিবিকে এবং বিকেএসপি ৬০-৫১ পয়েন্টে বকশীবাজারকে হারিয়েছে। আজ ফাইনাল।জাতীয় কাবাডিক্রীড়া প্রতিবেদকমিজান জাতীয় কাবাডির আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে মৌলভীবাজার। কাল মৌলভীবাজার ৩৮-১২ পয়েন্টে হারায় কুমিল্লাকে। টাঙ্গাইলে জামালপুরকে ৩৮-৭ পয়েন্টে হারিয়েছে টাঙ্গাইল এবং ঢাকাকে ৪০-৩৪ পয়েন্টে হারিয়ে আঞ্চলিক ফাইনালে উঠেছে ময়মনসিংহ। যশোরে বাগেরহাটকে ৩২-১৯ পয়েন্টে হারিয়ে আঞ্চলিক ফাইনালে উঠেছে যশোর। বরিশালে পটুয়াখালীকে ৬৪-১৩ পয়েন্টে হারিয়ে বরিশাল এবং বরগুনাকে ৪৮-১০ পয়েন্টে হারিয়ে পিরোজপুর আঞ্চলিক ফাইনালে উঠেছে।