ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেরা সেনাবাহিনী ও আনসার: ৬টি সোনা, ৫টি রুপা ও ৬টি ব্রোঞ্জ জিতে ৩১তম জাতীয় জুডোতে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী। রানার্সআপ হওয়া বর্ডার গার্ড বাংলাদেশের সংগ্রহ ৩টি সোনা, ৫টি রুপা ও ৫টি ব্রোঞ্জ। মহিলা বিভাগে ৪টি সোনা, ৫টি রুপা ও ৩টি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার। রানার্সআপ বাংলাদেশ ভিডিপির ঘরে ৪টি সোনা, ১টি রুপা ও ৬টি ব্রোঞ্জ।—ক্রীড়া প্রতিবেদক মোহামেডানের জয়: প্রদর্শনী ফুটবল ম্যাচে জিতেই চলেছে মোহামেডান মহিলা ফুটবল দল। ঠাকুরগাঁওয়ে কাল মোহামেডান ৫-০ গোলে হারিয়েছে ঠাকুরগাঁও জেলা দলকে। হ্যাটট্রিক করেছেন ইতি। বাকি দুই গোল অদিতি ও লিনা চাকমার। এই ম্যাচ দেখতে মাঠে ছিল কয়েক হাজার দর্শক।—ক্রীড়া প্রতিবেদক দ্বিতীয় বিভাগ দাবা: ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল দ্বিতীয় বিভাগ দাবায় চ্যাম্পিয়ন হয়েছে বেস্ট এয়ার চেস ক্লাব, রানার্সআপ সোনালী ব্যাংক।ভারতের টুর্নামেন্টে দুর্বার সংঘ: ভারতের উত্তর ত্রিপুরায় করিম স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবলে খেলবে মৌলভীবাজারের শমশেরনগর দুর্বার সংঘ। আজ প্রথম ম্যাচে প্রতিপক্ষ আসামের কালাইন ফুটবল একাদশ।—কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিসরিষাবাড়ীতে ফুটবল: যমুনা সার কারখানার নীল ও লাল দলের খেলায় মোখলেছুরের জোড়া গোলে নীল দল ৩-১ গোলে জয়লাভ করেছে।—সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি