ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলগত ব্রিজক্রীড়া প্রতিবেদকআগামীকাল ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারে শুরু ইস্পাহানি জাতীয় দলগত ব্রিজ চ্যাম্পিয়নশিপ। চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। কাল এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্রিজ ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজবাউর রহমান আশাবাদ রাখেন, নেতিবাচক ধারণা পাল্টে একদিন ব্রিজ খেলাটাও মূলধারায় আসবে। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইস্পাহানির কর্মকর্তা কাজল দেবনাথও একই আশাবাদ রেখেছেন।বিজয় দিবস বাস্কেটবলক্রীড়া প্রতিবেদকধানমন্ডি ইনডোরে সিটিসেল বিজয় দিবস বাস্কেটবলে কাল বাংলাদেশ সেনাবাহিনী ১০৭-৪০ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। সেনাবাহিনীর মিথুন সর্বোচ্চ ২২ স্কোর করেন।