ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
ঢাকার সেরা রেসিডেনসিয়ালক্রীড়া প্রতিবেদক জাতীয় স্কুল ফুটবলের ঢাকা মহানগর অঞ্চলে চ্যাম্পিয়ন রেসিডেনসিয়াল মডেল স্কুল ও কলেজ। ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মাঠে কাল ফাইনালে রেসিডেনসিয়াল মডেল জাহিদুলের একমাত্র গোলে হারিয়েছে দোলাইরপাড় উচ্চবিদ্যালয়কে। চূড়ান্ত পর্বের টিকিট পেয়েছে রানার্সআপ দোলাইরপাড়ও। এর আগে প্রথম সেমিফাইনালে রেসিডেনসিয়াল মডেল ২-১ গোলে রাজধানী উচ্চবিদ্যালয়কে হারিয়ে ফাইনালে উঠে আসে। জয়ী দলের মেহেদী ও মোসাদ্দেক একটি করে গোল করেছে। রাজধানীর গোলদাতা ইব্রাহিম। অন্য সেমিফাইনালে দোলাইরপাড়ের কাছে ৪-১ গোলে হেরেছে নাহার ইন্টারন্যাশনাল। দোলাইরপাড়ের তানভির ২টি এবং তাসিন ও মাহি একটি করে গোল করেছে। নাহারের একমাত্র গোলটি কামালের। এসএ গেমসের জন্য সাঁতার ক্যাম্পক্রীড়া প্রতিবেদক গত অক্টোবরে জাতীয় সাঁতার শেষে দেশে ফিরে যান কোরিয়ান কোচ পার্ক তে গুন। দীর্ঘদিন কোনো ক্যাম্প না থাকাই ছিল এর কারণ। পরশু থেকে মিরপুর সুইমিং কমপ্লেক্সে শুরু হচ্ছে এসএ গেমসের আবাসিক ক্যাম্প। কিন্তু শুরুতে নিয়োগপ্রাপ্ত কোনো কোচ থাকছেন না ক্যাম্পে। আপাতত খণ্ডকালীন দায়িত্ব দেওয়া হয়েছে ফেডারেশনের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফাকে। আগামী সপ্তাহে পার্কের ঢাকায় ফেরার সম্ভাবনা আছে, এমন আশায় দিন কাটাচ্ছে ফেডারেশন। এসএ গেমসের ক্যাম্পে ডাক পেয়েছেন ১০ জন সাঁতারু। পুরুষ দলে আছেন সেনাবাহিনীর শাহজাহান আলী, কামাল হোসেন, কাঞ্চন মিয়া, নৌবাহিনীর মাহফিজুর রহমান, রুবেল রানা ও অনীক ইসলাম। মেয়েদের বিভাগে বাংলাদেশ আনসারের মাহফুজা খাতুন, সোনিয়া আক্তার, ডলি আক্তার ও মরিয়ম খাতুন। জাতীয় হকিক্রীড়া প্রতিবেদক আগেই জাতীয় হকির সুপার এইটে উঠেছে ঢাকা, বিকেএসপি, টাঙ্গাইল, রাজশাহী ও ফরিদপুর। কাল সঙ্গী হলো সেনাবাহিনী। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এদিন সেনাবাহিনী ৭-০ গোলে সাতক্ষীরাকে হারিয়ে তুলে নেয় সুপার এইটের টিকিট। দিনের অন্য ম্যাচে রাজশাহী ৭-১ গোলে জয়পুরহাটকে, বিমানবাহিনী ৫-৪ গোলে দিনাজপুরকে হারিয়েছে। আরিফের শাস্তিক্রীড়া প্রতিবেদক গত মঙ্গলবার মোহামেডানের বিপক্ষে ম্যাচ শেষে সহকারী এবং চতুর্থ রেফারিকে গালাগাল করায় মুক্তিযোদ্ধা ডিফেন্ডার আরিফুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ডিসিপ্লিনারি কমিটি। একই সঙ্গে ঘরোয়া ফুটবলে এক ম্যাচ বাইরে থাকতে হবে জাতীয় দলের এই ডিফেন্ডারকে।