ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
জেএফএ কাপ ফুটবল: জেএফএ কাপ অনূর্ধ্ব-১৫ ফুটবলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বিকেএসপি। কাল তারা গ্রুপের শেষ ম্যাচে টাঙ্গাইলকে হারিয়েছে ৩-০ গোলে। মাসুদ ২টি ও মোজাহিদ ১টি গোল করেছে। অন্য ম্যাচে কুষ্টিয়া ২-০ গোলে হারিয়েছে খুলনাকে। গোলদাতা মারুফ ও সবুজ। চট্টগ্রামকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে চাঁপাইনবাবগঞ্জ। জয়ী দলের মইন দুটি গোল করেছে, রেজাউল ১টি। চট্টগ্রামের গোলটি আজিজুরের। আগামীকাল সেমিফাইনালে বিকেএসপি ঢাকা মহানগরী ও চাঁপাইনবাবগঞ্জ টাঙ্গাইলের মুখোমুখি হবে।—ক্রীড়া প্রতিবেদকস্কুল হ্যান্ডবল: ফ্রুটফিল অনূর্ধ্ব-১২ স্কুল হ্যান্ডবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে এসওএস শিশুপল্লী, নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয়, ধানমন্ডি টিউটোরিয়াল, সাউথ ব্রিজ, সানিডেল, স্কলাস্টিকা, বিআইএস ও বিএএফ শাহীন স্কুল। আজ সাউথ ব্রিজ সানিডেলের, ধানমন্ডি টিউটোরিয়াল স্কলাস্টিকার, এসওএস শিশুপল্লী বিএএফ শাহীন স্কুলের এবং নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয় বিআইএসের মুখোমুখি হবে। —ক্রীড়া প্রতিবেদকপ্রিমিয়ার কাবাডি: রানার মোটর প্রিমিয়ার কাবাডির সুপার লিগের প্রথম ম্যাচে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ৩৯-১৭ পয়েন্টে হারিয়েছে নৌবাহিনীকে। পল্টন কাবাডি স্টেডিয়ামে সেনাবাহিনী ড্র (১৮-১৮ পয়েন্ট) করেছে বাংলাদেশ পুলিশের সঙ্গে। —ক্রীড়া প্রতিবেদকফেডারেশন কাপ টেবিল টেনিস: পাললিক গ্রুপকে ৩-০ সেটে হারিয়ে ফেডারেশন কাপ আমন্ত্রণমূলক টেবিল টেনিসের পুরুষ দলগত চ্যাম্পিয়ন হয়েছে শেখ রাসেল। পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন শিশিরন ক্লাবের রকি, রানার্সআপ একই দলের হাসিব। মহিলা এককের চ্যাম্পিয়ন আবাহনীর সোমা, রানার্সআপ বিমানের রহিমা। —ক্রীড়া প্রতিবেদকজাতীয় সিনিয়র শরীরগঠন: জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে কাল শুরু হয়েছে ২৫তম জাতীয় সিনিয়র শরীরগঠন। এতে ৫৫ কেজি ওজন শ্রেণীতে চূড়ান্ত পর্বে উঠেছেন দেলোয়ার হোসেন, শাহ মোয়াজ্জেম, মোহাম্মদ সুজন, রাজনকান্তি দেবনাথ, সাদ ওবায়েদ ও আকবর হোসেন। ৬০ কেজিতে রাজীব দাস, সাকিব, শাহেদ আলী, জাহিদ হোসেন, আনোয়ার হোসেন ও সঞ্জয় দাস। —ক্রীড়া প্রতিবেদক