ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
দ্বিতীয় বিভাগ ফুটবলক্রীড়া প্রতিবেদক চার বছর পর মাঠে গড়ানো দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের উদ্বোধনী অনুষ্ঠানটা সাজানো থাকল ১৫ মিনিটের ছোট্ট একটি বিচিত্রানুষ্ঠানে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দেশাত্মবোধক গানের সঙ্গে নাচলেন বাংলাদেশ চারুকলা একাডেমির শিল্পীরা।লিটল ফ্রেন্ডস ক্লাবের বিপক্ষে ২-১ গোলে জিতে ডেসটিনি গ্রুপ দ্বিতীয় বিভাগ লিগ শুরু করল পিডব্লুডি। ম্যাচের ৬৮ মিনিটে মোস্তাফিজুরের গোলে প্রথমে এগিয়ে যায় লিটল ফ্রেন্ডস। ৭৬ মিনিটে চঞ্চলের গোলে সমতায় ফেরে পিডব্লুডি। ৮৫ মিনিটে জয় নিশ্চিত করা গোলটি আলম নবীর। এর আগে লিগের উদ্বোধন করেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। মহিলা করপোরেট ফুটবলক্রীড়া প্রতিবেদক ওয়ালটন মহিলা করপোরেট ফুটবলের প্রথম ম্যাচে ব্র্যাকের বিপক্ষে ওয়াকওভার পেয়েছিল শেলেটক্। কাল দ্বিতীয় ম্যাচে তারা ২-০ গোলে হারিয়েছে সানবিম প্রোপার্টিজ লিমিটেডকে। এই জয়ে টুর্নামেন্টের ফাইনালেও উঠে গেল দলটি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের ৬৩ মিনিটে প্রথম গোল করেন ফারহানা। অতিরিক্ত সময়ে গোল করেন তাহমিনা। এর আগে টানা দুই ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করে বিজেএমসি। ২৭ জানুয়ারি ফাইনাল।জাতীয় হকিক্রীড়া প্রতিবেদক জাতীয় হকির ফাইনালে উঠেছে ফরিদপুর ও বাংলাদেশ সেনাবাহিনী। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল প্রথম সেমিফাইনালে ফরিদপুর ২-০ গোলে হারিয়েছে নৌবাহিনীকে। গোল করেছেন মুসা মিয়া ও খন্দকার হাসান। অন্য ম্যাচে মিলনের একমাত্র গোলে সেনাবাহিনী হারিয়েছে বিকেএসপিকে। আগামীকাল ফাইনাল।