ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
জাতীয় স্কুল ফুটবল: জাতীয় স্কুল ফুটবলে রাজবাড়ীর কালুখালী উপজেলা চ্যাম্পিয়ন হাড়িভাঙা স্কুল। ফাইনালে টাইব্রেকারে তারা ৩-২ গোলে হারিয়েছে কেএসএম একাডেমিকে। ঝিনাইদহের মহেশপুরে পাথরা মাধ্যমিক বিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়। বাঁউশি অর্ধচন্দ্র উচ্চবিদ্যালয়ের বিপক্ষে ৩-০ জয়ে বারহাট্টা উপজেলা চ্যাম্পিয়ন স্থানীয় বারহাট্টা সিকেপি পাইলট স্কুল। পূর্বধলা উপজেলায় জিএম পাইলট উচ্চবিদ্যালয় টাইব্রেকারে (৪-৩) জালসুখা কুমুদপাড়া উচ্চবিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবল: তকলিচের হ্যাটট্রিকে প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে কাল ভিক্টোরিয়া ৩-০ গোলে হারিয়েছে অগ্রণী ব্যাংককে। দুই দলেরই এটি ছিল প্রথম ম্যাচ।মহিলা হ্যান্ডবল লিগ: কিউট প্রথম বিভাগ হ্যান্ডবলে টানা দুই ম্যাচে জিতল মোহামেডান, আরএন স্পোর্টস হোম ও ঢাকা মেরিনার ইয়াংস। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কাল মোহামেডান ২০-১৩ গোলে আজাদ স্পোর্টিংকে, আরএন স্পোর্টস হোম ৩০-১ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে, ঢাকা মেরিনার ইয়াংস ৩৭-৮ গোলে যাত্রাবাড়ী ক্রীড়া চক্রকে হারিয়েছে।দ্বিতীয় বিভাগ ফুটবল: ডেসটিনি গ্রুপ দ্বিতীয় বিভাগ ফুটবলে কারওয়ান বাজার প্রগতি সংঘ ও প্রান্তিক ক্রীড়া চক্রের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ক্রীড়া প্রতিবেদক