ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
গাজীর পাশে বাফুফেক্রীড়া প্রতিবেদক হূদেরাগে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় দিন কাটছে বিজেএমসির উপদেষ্টা কোচ ওয়াজেদ গাজীর। তাঁর শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। ল্যাবএইডে চিকিৎসাধীন এই কোচকে কাল দেখতে গিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ওই সময় তাঁর চিকিৎসার জন্য এক লাখ টাকা দেওয়া হয়েছে বাফুফের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী।মহিলা হ্যান্ডবল লিগক্রীড়া প্রতিবেদক মহিলা হ্যান্ডবলের সুপার ফোরে উঠেছে মোহামেডান, ঢাকা মেরিনার ইয়াংস, আরএন স্পোর্টস হোম ও যাত্রাবাড়ী ক্রীড়াচক্র। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কাল যাত্রাবাড়ী ১৫-২ গোলে গফুর বেলুচ স্মৃতি সংসদকে, গ্রুপ চ্যাম্পিয়ন মোহামেডান ৩১-১১ গোলে আরএন স্পোর্টস হোমকে এবং ফ্লেম গার্লস ৯-৩ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়েছে। দ্বিতীয় বিভাগ ফুটবলক্রীড়া প্রতিবেদক রহমানের একমাত্র গোলে ডেসটিনি গ্রুপ দ্বিতীয় বিভাগ ফুটবলে কাল বাংলাদেশ বয়েজ হারিয়েছে ইউরো ফেমাসকে। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে পূর্বাচল পরিষদ ও মাতুয়াইল উদয়ন সংসদের অন্য ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। মাতুয়াইলের গোলদাতা জিয়াউর, পূর্বাচলের জুয়েল।