ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নশিপ লিগ ক্রীড়া প্রতিবেদক  বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের একমাত্র ম্যাচে কাল উত্তর বারিধারা ক্লাব ১-১ গোলে ড্র করেছে কক্স সিটি ফুটবল ক্লাবের সঙ্গে। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচের ১০ মিনিটে আবসারের গোলে এগিয়ে যায় কক্স সিটি। ৮৫ মিনিটে গোল শোধ করেন বারিধারার মামুন। মহিলা হ্যান্ডবলক্রীড়া প্রতিবেদক  প্রথম বিভাগ মহিলা হ্যান্ডবলে ‘ক’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মেরিনার ইয়াংস, রানার্সআপ যাত্রাবাড়ী ক্রীড়াচক্র। ‘খ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন মোহামেডান ও রানার্সআপ আরএন স্পোর্টস হোম। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কালকের খেলায় আজাদ স্পোর্টিং ক্লাব ১৭-৪ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে এবং মাদারীপুর হ্যান্ডবল ট্রেনিং সেন্টার ১০-৪ গোলে গফুর বেলুচ স্মৃতি সংসদকে হারিয়েছে। দ্বিতীয় বিভাগ ফুটবলক্রীড়া প্রতিবেদক  হেলালের একমাত্র গোলে কমলাপুরে ডেসটিনি গ্রুপ দ্বিতীয় বিভাগ ফুটবলে স্বাধীনতা ক্রীড়া সংঘ হারিয়েছে সাধারণ বীমাকে। ফেনীতে ক্রিকেট: ফেনী শাহীন একাডেমিকে (১০৭) ৩ উইকেটে হারিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগার্স ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ফেনী সরকারি পাইলট হাইস্কুল (১০৮/৭)। জয়ী দলের আরমান পেয়েছে ৩ উইকেট।—নিজস্ব প্রতিবেদক, ফেনী।