ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগক্রীড়া প্রতিবেদক প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবলে কাল অগ্রণী ব্যাংক ২-০ গোলে হারিয়েছে বিয়ানীবাজারকে। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে হওয়া ম্যাচে দুটি গোলই করেছেন তৌফিক হাসান। দ্বিতীয় বিভাগ ফুটবলক্রীড়া প্রতিবেদক ডেসটিনি গ্রুপ দ্বিতীয় বিভাগ ফুটবলে ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ৮-১ গোলে উড়িয়ে দিয়েছে দিপালী যুব সংঘকে। মামুনুর ৪টি, সাজেদুল ৩টি ও জাভেদ ১টি গোল করেছেন। দিপালীর গোলটি মনিরুলের। —ক্রীড়া প্রতিবেদকমৌলভীবাজারে ক্রিকেট: নুরুল ইসলাম ফয়েজ স্মৃতি ক্রিকেটের উদ্বোধনী খেলায় দুর্বার তরুণ সংঘ (৩৪৪/৯) ২১০ রানে হারিয়েছে শাপলা সবুজ সংঘকে (১৩৪/৯)। ম্যাচসেরা হয়েছেন জয়ী দলের বদরুল ইসলাম। —জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি