ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র
প্রথম বিভাগ মহিলা হ্যান্ডবলপল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে মোহামেডান ২৩-১৭ গোলে হারিয়েছে আরএন স্পোর্টস হোমকে। জয়ী দলের তৃপ্তি ৯টি ও ডালিয়া ৬টি গোল করেছেন। মহানগর স্কুল হকিসুপার লিগের প্রথম ম্যাচে ফতুল্লা পাইলট উচ্চবিদ্যালয় ৩-২ গোলে হারিয়েছে শুভাঢ্যা উচ্চবিদ্যালয়কে। ফতুল্লার ফারুক দুটি ও পাপ্পু একটি গোল করেছেন। শুভাঢ্যার গোল দুটি সোহেল ও রাব্বি হাসানের।পল্লীমা ব্যাডমিন্টনপল্টন উডেনফ্লোরে আজ থেকে শুরু হচ্ছে প্রাইম ব্যাংক পল্লীমা ব্যাডমিন্টন টুর্নামেন্ট। পুরুষ একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত—এই তিনটি ইভেন্টে অংশ নিচ্ছেন ৬২ জন খেলোয়াড়। টুর্নামেন্টের প্রাইজমানি ১ লাখ ৭৫ হাজার টাকা।মোহামেডানের হকি কমিটিসফিউল্লাহ আল মুনিরকে চেয়ারম্যান ও আবু সায়েম শাহীনকে সম্পাদক করে আগামী মৌসুমের জন্য ১৭ সদস্যের হকি কমিটি গঠন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কমিটির ভাইস চেয়ারম্যান করা হয়েছে মিজানুর রহমান ও সৈয়দ মাইনুল হাসানকে। ক্রীড়া প্রতিবেদক