ঘরোয়া ক্রীড়াঙ্গনের খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলক্রীড়া প্রতিবেদক  অগ্রণী ব্যাংককে ২-১ গোলে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগে প্রথম জয় তুলে নিল কক্স সিটি। ম্যাচের ১৫ মিনিটে সাদের গোলে কক্স সিটি এগিয়ে গেলেও দুই মিনিট পর গোল শোধ করে দেন গফুর। ৫৭ মিনিটে জয় নিশ্চিত করেন শফিউদ্দিন। এর আগে লিগের প্রথম ম্যাচে উত্তর বারিধারার সঙ্গে ১-১ গোলে ড্র করে কক্স সিটি। তিন ম্যাচে অগ্রণী ব্যাংকের এটি দ্বিতীয় হার। ব্যাডমিন্টনে নির্বাচনী তফসিল ক্রীড়া প্রতিবেদক  সবার আগে ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচনী তফসিল ঘোষণা করল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আগামী ১৯ মার্চ হবে ব্যাডমিন্টনের নির্বাচন। ৪টি সহসভাপতি, ১টি সাধারণ সম্পাদক, ২টি যুগ্ম সম্পাদক, ১টি কোষাধ্যক্ষ ও ১৬টি সদস্যপদসহ মোট ১৬টি পদে নির্বাচন হবে। ১৯ ফেব্রুয়ারি হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১ মার্চ মনোয়নপত্র বিলি, ৫ মার্চ দাখিল ও ৬ মার্চ বাছাই। প্রার্থীদের মনোয়নপত্র প্রত্যাহারের তারিখ ৮ মার্চ।জাতীয় স্কুল ফুটবলক্রীড়া প্রতিবেদক  পুরাদিয়া স্কুলকে ১-০ গোলে হারিয়ে ফরিদপুরের নগরকান্দা উপজেলা চ্যাম্পিয়ন কৃষ্ণারডাঙ্গি স্কুল। মানিকগঞ্জ মডেল হাইস্কুলকে ৩-০ গোলে হারিয়ে নেত্রকোনা সদরে চ্যাম্পিয়ন আফতাবউদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়। লোকনাথ হাইস্কুলকে ৪-২ গোলে হারিয়ে রাজশাহী সদরে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ।দ্বিতীয় বিভাগ ফুটবলক্রীড়া প্রতিবেদক  দিপালী যুব সংঘকে ৪-০ গোলে হারিয়ে লিগের তৃতীয় জয় তুলে নিল বাসাবো তরুণ সংঘ। সেলিম রেজা ২টি, সুমন ও মনসুর ১টি করে গোল করেছেন। টানা পাঁচ ম্যাচ হারল দিপালী।